• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

বরিশালে পাঁচ বছরেও কাটেনি সেতুর দুর্ভোগ

বরিশাল প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৬, ১৭:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বরিশালের বাকেরগঞ্জে কবাই ও দুধল ইউনিয়নের সংযোগ সেতুটি প্রায় পাঁচ বছর ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। সেতুর বিভিন্ন অংশের ঢালাই ভেঙে খালে পড়ে যাওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বাধ্য হয়ে ভাঙা অংশে তৈরি কাঠের মাচা দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দুই ইউনিয়নের হাজারো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই পাড়ের বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সরেজমিনে দেখা যায়, কবাই ইউনিয়নের কুন্ডের হাট বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট এবং প্রস্থ ১০ ফুট। দুই ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানের ঢালাই ভেঙে খালে পড়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। পথচারীরা কোনো রকমে কাঠের মাচা দিয়ে সেতুটি পার হচ্ছেন।

সেতুর কবাই প্রান্তে রয়েছে পশ্চিম শিয়ালগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুধল প্রান্তে পূর্ব গোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এসব বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সেতুটি পার হতে হয়। স্থানীয়দের ভাষ্য, অসতর্কতায় ভাঙা অংশ দিয়ে পড়ে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বেগে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

স্থানীয় বাসিন্দা শংকর কুন্ড বলেন, সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এতে এলাকার কৃষকদের উৎপাদিত ফসল হাটবাজারে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় মাথায় করে পণ্য বহন করতে হয়। সেতুটির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষক ও শিক্ষার্থীরা।

গৃহবধূ শেফালি বেগম বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কখন সেতু থেকে পড়ে দুর্ঘটনা ঘটে, সেই ভয় কাজ করে। এলাকার কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হয় না। যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

জান্নাতুল হত্যা মামলার বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও প্রতিকার মেলেনি। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, ভাঙা সেতুটির বিষয়ে কয়েকটি প্রকল্পের তালিকায় প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দ ও সেতু নির্মাণের অনুমোদন পাওয়া গেলে নতুন করে নির্মাণকাজ শুরু করা হবে।

যে আই

  • সেতু
এ সম্পর্কিত আরও খবর
ছয় বছরেও শেষ হয়নি পাংশার গড়াই সেতুর কাজ
ছয় বছরেও শেষ হয়নি পাংশার গড়াই সেতুর কাজ
নেপালে আবারও ভয়াবহ বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু
নেপালে আবারও ভয়াবহ বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু
বেকুটিয়া সেতুর নিচে পাইপ কাটার সময় ১০ জন আটক
বেকুটিয়া সেতুর নিচে পাইপ কাটার সময় ১০ জন আটক
টানা চার দিন কিয়েভের সেতুতে রাশিয়ার ড্রোন হামলা
টানা চার দিন কিয়েভের সেতুতে রাশিয়ার ড্রোন হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X